ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

পুলিশের চাকরি দেওয়ার নামে অর্থ লেনদেন, বিজিবি সদস্য সহ গ্রেফতার-২

মেরাজ হোসেন, নওগাঁ 
  • আপডেট সময় : ৩৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নওগাঁয় চলমান পুলিশ কনস্টেবল নিয়োগে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রতারণায় বিজিবি সদস্যসহ এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৯টি ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক ও ১২টি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার এ বিষয়টি জানান। গ্রেফতার ব্যক্তিরা হলেন – বদলগাছী উপজেলার কোলা হুদ্রাকুড়ী গ্রামের মৃত সেকেন্দার মন্ডলের ছেলে ও বিজিবি সদস্য মোহাম্মদ ফরিদ হোসেন (৩২) এবং একই গ্রামের সিরাজুল সরকারের ছেলে খাইরুল সরকার (৩০)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, আট লাখ টাকার বিনিময়ে নওগাঁয় পুলিশের কনস্টেবল নিয়োগে চাকরি দিবেন বলে এক প্রার্থীর অভিভাবকের সঙ্গে চুক্তি করেন প্রতারক চক্র। এই সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান পরিচালনা করে। শুক্রবার (১১) এপ্রিল দিবাগত রাতে জেলার বদলগাছী থানার কোলা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে গ্রেফতার ফরিদ হোসেন (৩২) বর্তমানে বিজিবিতে কর্মরত রয়েছেন এবং খাইরুল সরকার (৩০) তার সহযোগী হিসেবে কাজ করতেন। সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ডিবি) আব্দুল মান্নানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুলিশের চাকরি দেওয়ার নামে অর্থ লেনদেন, বিজিবি সদস্য সহ গ্রেফতার-২

আপডেট সময় :