ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

বকশীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, জামালপুর
  • আপডেট সময় : ২৫১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৩০জুলাই বুধবার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ফিরে পেয়েছে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল আলম বাবু। গতকাল বুধবার দুপুরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে সাধুরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হল সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। পরে ২০২৩ সালের ২০ জুন মাহমুদুল আলম বাবুকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
কারাগার থেকে জামিনে বের হয়ে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন বাবু। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আদালত ৬ মাসের জন্য সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন। ১৯ ফেব্রুয়ারি থেকেই রায়ের ছয় মাস কার্যকর হলে তিনি আর মাত্র ২০ দিন চেয়ারম্যান পদে থাকতে পারবেন।
বক্তারা আরো বলেন, তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে বাবু চেয়ারম্যান হিসেবে ফিরে আসতে পারলে এলাকাবাসীর ক্ষতি করবে।শুরু হবে তার অন্যায়, অত্যাচার ও নির্যাতন। তাই দ্রুত সময়ের মধ্যে বাবুকে আবারো বরখাস্ত ও গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের ঘোষনা দেন বক্তারা ।
বক্তব্য রাখেন সাধুর পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লাহ, সহ সভাপতি রাশেদুরজ্জামান সোনা মিয়া, উপজেলা গনঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়া আহম্মেদ সুমন, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ জামালপুর জেলার প্রধান সমনায়ক আল মানছুর মুহিদসহ বিক্ষুব্ধ এলাকাবাসী।মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী ইউনিয়ন পরিষদের গেটে তালা ঝুলিয়ে দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বকশীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় :