ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসককে জেলা বিএনপির সংবর্ধনা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজারে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেছেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। গতকাল বুধবার (২০ মে) বিকাল ৫টার দিকে তিনি গাড়িবহরসহ ছোনকা বাজারে পৌঁছালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
জানা যায়, এম আর ইসলাম স্বাধীনের সঙ্গে চারটি গাড়ির বহর ছিল। সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক রিগ্যানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ছোনকা বাজারে পৌঁছালে বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীনকে ফুল দিয়ে বরণ করেন ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মালেক, সাবেক ছাত্রদলের সভাপতি নাজমুল হক নয়ন, শেরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা আলমগীর, সাবেক যুবদল সভাপতি আমান উল্লাহ, সাবেক ছাত্রদলের সদস্য সচিব মারুফ খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় ছোনকা বাজার এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় রাজনৈতিক নেতারা বলেন, এম আর ইসলাম স্বাধীনের এই সফর দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সংক্ষিপ্ত সময় অবস্থান শেষে তিনি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসককে জেলা বিএনপির সংবর্ধনা

আপডেট সময় :