ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা

বাসুদেব বিশ্বাস, বান্দরবান
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“করব মোরা ফল চাষ,সংরক্ষণ করব বারো মাস ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬।
বৃহস্পতিবার (১৮ জুন)সকালে বান্দরবান জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালকের কার্যালয় প্রাঙ্গনে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস।
এসময় পাহাড়ে উৎপাদিতে নানা জাতের আম,জাম,আনারস,কলা, লিচু,মাশরুমসহ বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখে অতিথিরা।
পরে উপ পরিচালকের কার্যালয়ের সভাকক্ষে জাতীয় ফল মেলার উদ্বোধনী উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।
এসময় বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো.ওহাবুল ইসলাম খন্দকার।
এসময় বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রকিবুল হাসান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো.সেলিম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ,কৃষক, কৃষি উদ্যোক্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পাহাড়ে উৎপাদিত ফরমালিনমুক্ত নানা জাতের দেশী বিদেশী জাতের ফলের চাহিদা দেশব্যাপী মন্তব্য করে চাষীদের আরো পুষ্টিকর ফলের উৎপাদন বাড়ানোর আহবান জানান। বক্তারা এসময় আরো বলেন, কৃষি বিভাগ চাষীদের ফল উৎপাদনে নানা ধরণের প্রশিক্ষণ,বীজ,সারসহ বিভিন্ন সহায়তা অব্যাহত রেখেছে আর আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় বক্তারা, বাড়ীর আশেপাশেসহ কোন জমি পরিত্যক্ত না রেখে বিভিন্ন ফলের চারা রোপনের আহবান জানান এবং সারা বছর যাতে সবাই ফল খেতে পারে সেজন্য কৃষির প্রতি আরো মনোযোগি হতে আহবান জানান।
সভা শেষে শিক্ষার্থী ও বিভিন্ন চাষীর হাতে বিনামুল্যে চারা বিতরণ করেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা

আপডেট সময় :