ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

বায়তুল মোকাররমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৩৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে চলমান আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

শুক্রবার (২ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে প্রার্থনা শেষে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হয়।

এদিন বায়তুল মোকাররম মসজিদের উওর গেট থেকে দুপুর ১ টা ৫৫ মিনিটে জুমার নামাজের পরে মিছিল বের হয়ে প্রেসক্লাব অভিমুখে চলে যায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও ইসলামিক আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের শুক্রবার দেশব্যাপী চলমান আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ-সংঘাত, সহিংসতা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় কয়েক হাজার মানুষ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বায়তুল মোকাররমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল

আপডেট সময় :