বিমান বন্দর থেকে সরাসরি বঙ্গভবনে যাবেন ড. ইউনূস
- আপডেট সময় : ৫৪৭ বার পড়া হয়েছে
সব ঠিকঠাক থাকলে আর গন্টাখানেকের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় পৌছাবেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তিনি সরাসরি বঙ্গভবনে যাবেন।
সূত্রের খবর, ইউনূস বিমানবন্দর থেকে সরাসরি বঙ্গভবন যাবেন। সেখানে বিশ্রাম নেবেন এবং রাতে শপথ নেবেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় শপথ নেবার কথা রয়েছে।
প্যারিসের স্থানীয় সময় বুধবার রাতে ঢাকার পথে রওনা দেন নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বেলা ২টা ১০ মিনিটে হযরত শাহজালালে পৌছানোর কথা রয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ঢাকার স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে দুবাই থেকে এমিরেটস ফ্লাইটে (ইকে-৫৮২) বিমানবন্দরে এসে পৌঁছাবেন।
বুধবার ইউনুস সেন্টারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ দেশের সব শিক্ষার্থী, রাজনৈতিক দলের সদস্য ও অরাজনৈতিক ব্যক্তিদের প্রতি শান্ত থাকার ও সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ইউনূস সেন্টারের দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস সাহসী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এরা আমাদের দ্বিতীয় বিজয় দিবস সম্ভব করার জন্য নেতৃত্ব দিয়েছেন। এ আন্দোলনে সর্বাত্মক সমর্থন দেওয়ার জন্য তিনি জনগণকেও অভিনন্দন জানিয়েছেন।





















