ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

বিয়ের প্রতিশ্রুতিতে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনএসআই মাঠ কর্মকর্তা বিরুদ্ধে

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৪৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা অহিদুল ইসলাম দুর্জয়ের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়া ও প্রতারনার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক নারী।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে লিখিত অভিযোগে হাফিজা আক্তার ঝুমুর জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা অহিদুল ইসলাম দুর্জয়ের বিরুদ্ধে ওই অভিযোগ তুলে ধরেন। হাফিজা আক্তার ঝুমুর শরনখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের মৃত সিদ্দিক সরদারের কন্যা।

লিখিত অভিযোগে ঝুমুর বলেন, শরনখোলা উপজেলার ছোট নলবুনিয়া গ্রামের আবু হানিফ মাওলানার ছেলে অহিদুল ইসলাম দুর্জয়ের সাথে ২০২০ সালে কোডেক এনজিওতে চাকুরী করার সুবাদে তার সাথে আমার পরিচয় হয়। সেই থেকে আমাদের মধ্যে ভাল সম্পর্ক গড়ে ওঠে এবং তখন আনেক আপত্তিকর ছবিও তুলেছে সেই ছবিগুলি আমার আত্মীয় স্বজন ও আমার স্বামীকে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে আমাকে বিয়ের কথা বলে শারিরীক সম্পর্ক গড়ে তোলে। সেই থেকে অহিদুল বিভিন্ন সময় চাকুরীর ও ব্যবসাসহ বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে নগদ টাকা নেয়। পরে গত ২৫ নভেম্বর ২০২৩ সালে তার জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা হিসাবে চাকুরি হলে আমি আমার পাওনা টাকা চাইলে অহিদুল ইসলাম দুর্জয় আমাকে একটা ২০ লক্ষ টাকার চেক প্রদার করে চেক নিয়ে ব্যাংকে টাকা তুলতে গেলে জানতে পারি ঐ চেকের মালিক তার সেজ ভাই মোঃ এনামূল হাওলাদার। আমি এ ঘটনায় ৯ এপ্রিল ২০২৪ ইং তারিখে চেক জালিয়াতির একটি প্রতারনা অভিযোগে আদালতে মামলা দ্বায়ের করি। এ মামলায় গত ১৬মার্চ ২০২৫ তারিখে কোট জেল হাজতে প্রেরন করে এখনো সে বাগেরহাট জেলা কারাগারে আছে। আমি এই প্রতারক জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা অহিদুল ইসলাম দুর্জয়ের দ্বারা আমি মারাত্মকভাবে প্রতারিত হয়েছি। তার বিচার ও শাস্তির দাবি জানাই।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিয়ের প্রতিশ্রুতিতে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনএসআই মাঠ কর্মকর্তা বিরুদ্ধে

আপডেট সময় :