ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

যুবলীগ নেতার নেতৃত্বে হামলার অভিযোগ

ভাণ্ডারিয়ায় কৃষককে কুপিয়ে জখম

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের কৃষক ফোরকান বিশ্বাস (৭০) কে পূর্ব শুত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। গতকাল সোমবার সকালে উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ফোরকান বিশ্বাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত কৃষকের নাতনি লামিয়া বেগম জানান, সোমবার সকাল ১০ ঘটিকার সময় ভিটাবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমন সরদার,তার ভাইয়ের ছেলে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফি সরদার, রাসেল গাজী, মহিবুল্লাহ গাজীসহ ৮/১০ একদল সন্ত্রাসী ফোরকান বিশ্বাসের বাড়ীতে প্রবেশ করে ব্যপক ভাঙচুর চালায়। এ সময় ফোরকান বিশ্বাস বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার বোন পিয়ারা বেগম জানান, সন্ত্রাসীরা হামলা করেই খান্ত হয়নি। তার ঘরে থাকা নগদ ১ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এলাকাবাসীর সহায়তায় আহত ফোরকান বিশ্বাসকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভিটাবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমন সরদার অভিযোগ অস্বীকার বলেন, আমি এবং আমাদের কোন লোক এ হামলার সঙ্গে জড়ি নই। ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ আনওয়ার জানান, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুবলীগ নেতার নেতৃত্বে হামলার অভিযোগ

ভাণ্ডারিয়ায় কৃষককে কুপিয়ে জখম

আপডেট সময় :