ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

ভারতে পালানোকালে সাবেক এমপি ফজলে করিমকে আটক

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ২৮৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পালিয়ে যাওয়ার সময় রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাহিনীটির সদর দপ্তর এ তথ্য জানায়।

অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীরবাজার থেকে ফজলে করিমকে আটক করা হয়। এ সময় আরও দুই ব্যক্তিকেও বিজিবি আটক করে।

দুই মানবপাচারকারীকেও আটক করে পুলিশ। এরা হচ্ছে, আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী। তাদের আখাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান শরীফুল ইসলাম।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। ইতিমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের হয়েছে।

চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী। সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে ফারাজ দেশব্যাপী সুনাম কামিয়েছেন। কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন তার অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

এ থেকে মুক্তি পেতে তিনি তার মা রিজওয়ানা ইউসুফকে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি লাইভ ভিডিও করান। সেটিও সমালোচনার শিকার হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে পালানোকালে সাবেক এমপি ফজলে করিমকে আটক

আপডেট সময় :