ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

ভালুকায় শিশুসহ একই পরিবারের ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার

আবিদ হাসান, ভালুকা(ময়মনসিংহ)
  • আপডেট সময় : ২১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকার পৌর সদরে একটি বাড়ি থেকে একই পরিবারের মা ও তার দুই শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১৪ জুলাই) সকালে পৌরসভার ৭ নং ওয়ার্ডের একটি বাড়িতে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে । নিহতরা হলেন- রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), কন্যা রাইসা (৪) ও পুত্র নীরব (২)।
ভালুকা মডেল থানা পুলিশ জানায়, ভালুকার পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা রফিক উদ্দিনের স্ত্রী তার দুই শিশু সন্তান নিয়ে বসবাস করতেন। গেলো রাতে স্ত্রী ও ২ শিশু সন্তানকে রেখে পোষাক কারখানায় কাজ করতে যায় সকালে ঘরের তালা বন্ধ দেখে ডাকাডাকির পর সাড়া না মিলায় ঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে তাদের মৃতদেহ দেখতে পায়। পরে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনারস্থল থেকে গলাকাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করে ।
ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেল মনতোষ বিশ্বাস জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড কিভাবে সংঘটিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ গুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভালুকায় শিশুসহ একই পরিবারের ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় :