ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ৮৪ বোতল এসকাফ সিরাপ জব্দ
- আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বুধবার (৮ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের চাঁনশিকারী বিওপির নায়েক মো. আমজাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৯৯/৪-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের হাউজফুল গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়।
জব্দ করা সিরাপের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
















