মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ২০
- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
কুমিল্লা -নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার কাঁচি নামক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিকল হওয়া ট্রাকের পেছনে ঢাকা গামী নীলাচল বাসের ধাক্কায় ১জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৭জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মাকসুদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যাক্তি হলেন- নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার কাচিহাটা গ্রামের মোস্তফা কামাল বাচ্চু-(৭০)।
আহতরা হলেন- নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, রাত সাড়ে ৪টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলাচল,ঢাকা মেট্রো-ব-১২-২০৭৩ নাম্বারের একটি বাস যাত্রীদের নিয়ে ঢাকায় যাচ্ছিলো। এসময় কুমিল্লা -নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার কাঁচি নামক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিকল হওয়া ট্রাকের পেছনে ঢাকা গামী নীলাচল বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে পুরো বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে নিহত হন ১জন । এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ২০ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশংকা জনক,তাদেরকে স্থানীয় নাথেরপেটুয়া জেনারেল হসপিটাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন লাকসাম -লালমাই হাইওয়ে থানা ও নাথের পেটুয়া পুলিশ ফাঁড়ির পুলিশের ২টি টিম।
অন্যদিকে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার খিলা বাজারে বাসের ধাক্কায় ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার আবু জাফরের স্ত্রী খানাতুয়া গ্রামের তাসলিমা আক্তার ঘটনাস্থলে মারা যান।

















