ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

ময়মনসিংহ-ভৈরব রেলপথে বন্ধ লোকাল ট্রেন চালুর দাবি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৭৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ-ভৈরব রেলপথে করোনাকালীন সময়ে বন্ধ হওয়া ৩টি যাত্রীবাহী লোকাল ট্রেন পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় লোকজন। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে ৫টায় ময়মনসিংহ রেলওয়ে জংশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন আব্দুর রশিদ পলাশ, বিশ^জিৎ কুমার চন্দ, উজ্জল রবিদাস, সুলতান মিয়া প্রমুখ।

বক্তরা বলেন, ময়মনসিংহ-ভৈরব রেলপথে নিয়মিত চলাচলকারী ঈসা খা ও দুটি লোকাল ট্রেনে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলের শত শত যাত্রী স্বল্প ভাড়ায় প্রতিদিন বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতেন। প্রায় চার বছর ধরে এ লাইনে এ তিনটি ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ট্রেনগুলো বন্ধ থাকায় এ অঞ্চলের মানুষকে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

এ রেলপথে ট্রেনগুলো বন্ধ থাকায় এ অঞ্চলের মানুষের ব্যবসা-বানিজ্য পরিচালনার ক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে। বিকল্প সড়কপথে যাতায়াত করতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অহরহ প্রাণহানি ঘটছে। তাই সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এ রেলপথে চলাচলকারী বন্ধ হওয়া ট্রেনগুলো দ্রুত চালু দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ময়মনসিংহ-ভৈরব রেলপথে বন্ধ লোকাল ট্রেন চালুর দাবি

আপডেট সময় :