ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ময়মনসিংহে আনসার-ভিডিপির জাপানিজ ভাষা প্রশিক্ষণ শুরু

জহির রায়হান, ময়মনসিংহ
  • আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের সঙ্গে আনসার কর্মকর্তারা

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তত্ত্বাবধানে ময়মনসিংহে নারীদের জন্য জাপানিজ ভাষা শিক্ষা (এন-৫) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ জুলাই) জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের অধীনে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। তবে গত ৫ জুলাই থেকে ময়মনসিংহের জেলরোডস্থ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ক্লাস শুরু হয়েছে।

প্রশিক্ষণে ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার ৪০ জন নারী প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। সারাদেশে একযোগে ১৩টি কেন্দ্রে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণার্থীদের জাপানের কর্মবাজারের উপযোগী দক্ষতা অর্জনের আহ্বান জানান। তিনি বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দক্ষ কর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সদর দপ্তরের তত্ত্বাবধানে প্রথমবারের মতো নারীদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের ১৩টি প্রশিক্ষণ কেন্দ্রে ৪০ জন করে মোট ৫২০ জন নারী সদস্যকে জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে ভাষা শিক্ষা দেওয়া হচ্ছে।

৯০ দিন মেয়াদি এ প্রশিক্ষণ কোর্স আগামী ২ অক্টোবর শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ময়মনসিংহে আনসার-ভিডিপির জাপানিজ ভাষা প্রশিক্ষণ শুরু

আপডেট সময় :