ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

ময়মনসিংহে সুলভ মূল্যে ডিম ও মাংসের বিক্রয় কার্যক্রম উদ্বোধন

জহির রায়হান, ময়মনসিংহ
  • আপডেট সময় : ৩৬৯ বার পড়া হয়েছে

Oplus_0

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মঙ্গলবার ভ্রাম্যমাণ ট্রাকে স্বল্পআয়ের মানুষের জন্য ডিম ও মাংস  বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের বাস্তবায়নে এ কার্যক্রমের অংশ হিসেবে রমজানে নিম্নআয়ের মানুষের জন্য ৬৫০ টাকায় গরুর মাংস ও ১১০ টাকায় ডিম দিচ্ছে বাংলাদেশ ডেইরী ফার্মস এসোসিয়েশন, ময়মনসিংহ। গতকাল বেলা ১১টায় এই বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম। উদ্বোধনকালে তিনি বলেন, রমজানে নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে স্বল্পমূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি করা হচ্ছে। চাহিদা অনুযায়ী ঈদ পর্যন্ত এই কার্যক্রম চলবে।

জনহিতৈষী এ কার্যক্রমে সপ্তাহে দুদিন, মঙ্গল ও বুধবার ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সুলভ মূল্যে গরুর মাংস ও ডিম  বিক্রি হবে। এতে একজন এক কেজি মাংস ও একডজন ডিম কিনতে পারবে। স্বল্পআয়ের মানুষের ক্রয়-ক্ষমতার কথা চিন্তা করে সারা দেশের পাশাপাশি ময়মনসিংহে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ময়মনসিংহে সুলভ মূল্যে ডিম ও মাংসের বিক্রয় কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় :