ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৬ Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি

মিরপুরে গ্রাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬ জনের অবস্থা আশঙ্কা!

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৫২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার মিরপুরের ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কা। দগ্ধদের চিকিৎসা চলছে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

দগ্ধদের মধ্যে ২ শিশু ও একজন বৃদ্ধ নারী রয়েছেন।

শুক্রবার (১২ এপ্রিল) ভোর ৪টার দিকে স্থানীয় নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩ নম্বর বাসায় দুর্ঘটনায় দগ্ধরা হলেন মো. লিটন (৪৮), তার স্ত্রী সূর্য বানু (৩০), তাদের ৩ সন্তান লিজা (১৮), লামিয়া (৭), সুজন (৮), ও লিটনের শ্বাশুরি মেহরুন্নেছা (৮০)।

ফার্নিচার ব্যবসায়ী মো. লিটন পরিবার নিয়ে এলাকার একটি দোতলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন। ভোরে লিটন মশার কয়েলে আগুন দেওয়ার জন্য দিয়াশলাই জালাতেই বিকট শব্দে বিস্ফোরণ! এ সময় শিশুসহ পরিবারের ৬ জন দগ্ধ হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক সার্জন ডা. তরিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, লিটনের শরীরের ৬৭ শতাংশ দগ্ধ হয়েছে। তার স্ত্রী সূর্য বানুর ৮২, লিজার ৩০, লামিয়ার ৫৫, সুজনের ৪৩ ও মেহরুন্নেছার ৪৭ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিরপুরে গ্রাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬ জনের অবস্থা আশঙ্কা!

আপডেট সময় :