ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

মুক্তাগাছায় কলা ব্যবসায়ীকে গলা টিপে হত্যা

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুক্তাগাছার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক কলা ব্যবসায়ীকে প্রথমে মারধর ও পরে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়াগেছে। গতকাল শনিবার বিকালে মুক্তাগাছা ও মধুপুরের সিমান্তবর্তী রসুলপুর বাজারে এই ঘটনা ঘটেছে। নিহত ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম শফু(৩৫)। তিনি পাশ্ববর্তী চানপুর গ্রামের মৃত হাসুন আলীর ছেলে। তিনি কলার ব্যবসায়ী ছিলেন।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বকুল মুন্সি নামের একজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শফিকুল ইসলাম শফু রসুলপুর বাজারের মুদিদোকানি আল আমীনের কাছে ধারের ৩ হাজার টাকা পান। শনিবার বিকালে শফু সেই টাকা চাইতে গেলে আল আমীনের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দুইজনে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় আল আমীন শফিকুল ইসলাম শফুকে দোকানের শাটারের সাথে ধাক্কা দিয়ে দুই হাতে শক্ত করে গলা চেপে ধরে। এতে শফু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিকভাবে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুক্তাগাছায় কলা ব্যবসায়ীকে গলা টিপে হত্যা

আপডেট সময় :