ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণের দাবি

মনির হোসেন, মোংলা
  • আপডেট সময় : ২৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলার একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের দাবিতে মানুববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ মে শনিবার সকাল ১১টায় মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোঃ শাহীন হোসেন। মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জামায়াতে ইসলামী বাংলাদেশ’র পৌর আমীর এম এ বারী, পৌর বিএনপি’র সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ সহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তৃতায় সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন মোংলা একটি বন্দর নগরী। পাশাপাশি মোংলা হচ্ছে শিল্প নগরী, পর্যটন নগরী এবং উপকূলীয় এলাকার জলবায়ু ঝুঁকিতে থাকা অভিবাসনবান্ধব প্রথম শ্রেণীর পৌরসভা। মোংলা উপজেলা হাসপাতালে রামপাল, দাকোপ, মোড়েলগঞ্জ, শরণখোলাসহ নানান জায়গা থেকে মানুষ চিকৎসাসেবা নিতে আসেন। হাসপাতালটি ৫০ শয্যার হওয়াতে বর্ধিত রোগীর চাপ সামাল দিতে পারছেনা। কাজেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হোক। সমাবেশে মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ বলেন সরকারকে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। আশেপাশের উপজেলার চাপ এবং কর্মসস্থানের জন্য ছুটে আসা মানুষের ভীড়ে মোংলা শহর এখন জনসংখ্যার ভারে ন্যুব্জ।

বর্ধিত মানুষসহ সকল জনগনের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছাতে হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা এখন সময়ের দাবি। সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ শাহীন হোসেন প্রশ্ন রেখে বলেন, ২৮জন চিকিৎসকের বিপরীতে ৫জন চিকিৎসক দিয়ে আর কতোদিন হাসপাতালের কার্যক্রম চলবে? তিনি ৫০ শয্যার মোংলা উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণের দাবিকে ন্যায্য দাবি উল্ল্যেখ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাবি মেনে নেয়ার আহ্বান। তিনি আরো বলেন হাসপাতালের ভবনের অবস্থা খুবই নাজুক। যে কোন সময়ে পুরনো ভবন ভেঙ্গে পড়তে পারে। তাই হাসপাতালের নতুন ভবন নির্মানের দাবি জানাই। মানববন্ধন ও সমাবেশে বক্তারা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অপারেশন কার্যক্রম সব সময় চালু রাখার জন্য জরুরি ভিত্তিতে গাইনী ও এনেসথেসিয়া বিশেষজ্ঞ পদায়নের জোর দাবি জানায়। মানববন্ধন শেষে হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরনের দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণের দাবি

আপডেট সময় :