ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

মোংলায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত নৌবাহিনীর যুদ্ধজাহাজ “ধলেশ্বরী”

মনির হোসেন, মোংলা
  • আপডেট সময় : ৪১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মোংলার দিগরাজ নেভাল বার্থে সর্বসাধারনের জন্য উন্মুক্ত রাখা হয় নৌবাহিনীর  যুদ্ধজাহাজ বানৌজা “ধলেশ্বরী”। ২৬ মার্চ বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাহাজ দেখার জন্য মোংলার নৌবাহিনী ঘাঁটিতে বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। নৌবাহিনীর নির্দেশনা মেনে দর্শনার্থীরা  জাহাজে প্রবেশ করে নানা ধরনের যুদ্ধ সরঞ্জাম ঘুরে দেখেন। এসময় নৌবাহিনীর দায়িত্বরত সদস্যরা দর্শনার্থীদের তাদের দায়িত্ব ও কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।

এসময় জাহাজ পরিদর্শন করেন শত শত দর্শনার্থী। নানা বয়সী মানুষ বিশেষ করে নারী, পুরুষ আর কিশোররা যুদ্ধজাহাজ দেখে খুশি হন। নতুন সাহস, নতুন প্রেরণা বুকে নিয়ে ঘরে ফেরেন তারা। মানুষের কৌতূহল আর প্রশ্নের জবাব দেন নৌবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা।

মোংলার পৌরসভার শেলাবুনিয়া গ্রাম থেকে জাহাজ দেখতে আসা দীপা বিশ্বাস  বলেন, আজকে যুদ্ধজাহাজ ঘুরে দেখে মনে হল আমাদের নৌবাহিনীর সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। এখানে আসা মানে নতুন অভিজ্ঞতা অর্জন করা। কালিকাবাড়ি থেকে মোংলা নেভাল জেটিতে এসে যুদ্ধজাহাজ দেখার পর সাংবাদিকদের কাছে নিজের অনুভূতি তুলে ধরলেন তমা মন্ডল বর্ষা। তিনি জানালেন,  দেশটা যে অনেক দূর এগিয়ে গেছে সেটা আজ নৌবাহিনীর জাহাজের কার্যক্রম স্বচক্ষে দেখে অনুভব করতে পারছি। আমাদের নৌবাহিনী বিশাল একটা অংশ জুড়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোংলায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত নৌবাহিনীর যুদ্ধজাহাজ “ধলেশ্বরী”

আপডেট সময় :