ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

রংপুরে সংঘর্ষে ঘটনান্থলেই কাউন্সিলরসহ নিহত নিহত ২

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৩৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীর সঙ্গে আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে রংপুর সিটির ৪নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন নিহত হন। রংপুরের সিটি করপোরেশনের অফিসের সামনে গুলিবিদ্ধ হয়ে আরও দুই জন নিহত হন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (৪ আগস্ট) এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজের সর্দার আব্দুল জলিল ও মিজানুর রহমান মিজান সাংবাদিকদের জানিয়েছেন। তারা বলছেন, দুজনের মরদেহ তারা পেয়েছেন, তবে করো নাম পরিচয় জানা যায়নি।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রংপুরে পাবলিক লাইব্রেরির মাঠে জমায়েত হয় আন্দোলনকারীরা। জাহাজ কোম্পানি মোড়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা মিছিল করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তারা সিঁথি বাজার পৌঁছালে আন্দোলনকারীরা ধাওয়া করে। এতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শহরের সিটি বাজার এলাকার কাছাকাছি সংঘর্ষে ওই দুজন নিহত হন।

এ খবর লেখা পর্যন্ত মহানগরীতে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরে সংঘর্ষে ঘটনান্থলেই কাউন্সিলরসহ নিহত নিহত ২

আপডেট সময় :