ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা

রাজশাহীতে রাস্তায় মিললো এক বস্তা টাকা

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৫০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে রাস্তায় মিললো এক বস্তা টাকা। বস্তাটি উদ্ধারের পর তা থেকে পাওয়া যায় ১৮ লাখ টাকা। এসব টাকা থানায় জমা দেয় শিক্ষার্থীরা।

টাকার ব্যাগের সঙ্গে ১৮টি ছিদ্রর একটির সোনালি ধাতব বস্তুও রয়েছে। এটি কোনও সংকেত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ বলছে, এই টাকা কোথা থেকে এসেছে তা তদন্ত করে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। রোববার (১৮ আগস্ট) ভোর ৫টা নাগাদ রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভদ্রা এলাকার একটি গলির রাস্তায় টাকার বস্তাটি পড়ে ছিল। সকাল ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থী টাকাগুলো উদ্ধার করে থানায় জমা দেন।

এসময় নগরীর বড়কুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেনের উপস্থিতিতে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ টাকাগুলো তাদের কাছ থেকে বুঝে নেন।

থানায় টাকা জমা দিতে এসেছিলেন নাটোরের সিংড়ার রহমত ইকবাল ডিগ্রি কলেজের শিক্ষার্থী আকাশ আলীসহ কয়েকজন শিক্ষার্থী। তারা বর্তমানে ভদ্রা এলাকায় থাকেন।

শিক্ষার্থী আকাশ জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাতভর নগরীর ভদ্রা এলাকায় অবস্থান করছিলেন তারা। রাতের ডিউটি শেষে ভোরে বাসায় ফিরছিলেন। এসময় গলির রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহীতে রাস্তায় মিললো এক বস্তা টাকা

আপডেট সময় :