ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

রেমেলের ছোঁবলে প্রাণ গেল ২১ জনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবল ঘূর্ণিঝড় রেমালের ছোঁবলে উপকূলীয় এলাকাসহ সারাদেশে অন্তত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ মে) পর্যন্ত ঢাকাসহ ১০ জেলায় এসব প্রাণহানির ঘটনা।

রেমালের ঝড়ে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। ভেঙেছে কাঁচা ঘরবাড়ি। বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে জোয়ারের পানি।

পটুয়াখালীতে ৩, চট্টগ্রামে ২, ঢাকায় ৪, ভোলায় ৩, বরিশালে ৩, খুলনা, সাতক্ষীরা, লালমনিরহাট, বরগুনা, কুষ্টিয়া ও কুমিল্লায় একজন করে মোট ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ঢাকাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। টিনের বেড়া, বৈদ্যুতিক খুঁটিতে স্পর্শ, বিদ্যুতের তারে জড়িয়ে এবং ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে সোমবার (২৭ মে) রাতে রাজধানী ঢাকার খিলগাঁও, উত্তর বাড্ডায় ও যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টের আলাদা চারটি দুর্ঘটনায় প্রাণ হারান তারা। মৃতব্যক্তিরা হচ্ছে, মরিয়ম বেগম (৪৫), লিজা আক্তার (১৫), মো. রাকিব (২৫) ও আলামিন (২২)।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রেমেলের ছোঁবলে প্রাণ গেল ২১ জনের

আপডেট সময় :