ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

লোহাগাড়ায় ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বসতবাড়ি ও সড়ক ক্ষতিগ্রস্ত

​লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লোহাগাড়ায় গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মাটির ঘর ও গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন এলাকার পানিবন্দী মানুষ।
​টানা বৃষ্টিতে নদী, খাল ও পাহাড়ি ছড়ার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা, বসতবাড়ি, গ্রামীণ সড়ক ও ফসলি জমি তলিয়ে গেছে। বুধবার সকাল থেকে উপজেলার আমিরাবাদ, পদুয়া, আধুনগর, চুনতি, বড়হাতিয়া, পুটিবিলা, কলাউজান, চরম্বা ও লোহাগাড়া সদর ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পেতে দেখা যায়। অনেক জায়গায় বাড়ির আঙিনা ও গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।
​আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, টানা বৃষ্টিতে আমিরাবাদ নতুন বাজার এলাকা প্লাবিত হয়েছে এবং সেখানকার বাসিন্দারা পানিবন্দী অবস্থায় আছেন। এছাড়া টংকাবতী খালের পানি ঢুকে আরও কয়েকটি এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
​এদিকে আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, ডলু নদীর ভাঙন দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করায় তাঁর ইউনিয়নের সর্দানী পাড়া ও বড়ুয়া পাড়াসহ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া হাতিয়ার খাল ভেঙে সিকদার পাড়া প্লাবিত হয়েছে এবং উত্তর হরিনা ওঝা পাড়ার আবদুর বারীর একটি মাটির ঘর ধসে গেছে।
​প্রশাসনের তৎপরতা ও কন্ট্রোল রুম:
বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মনিটরিং সেল (কন্ট্রোল রুম) চালু করা হয়েছে। জরুরি প্রয়োজনে উপজেলা প্রশাসনের (০১৮৭১০৯৯৬২৩), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (০১৭৫৫৯৬৬৩৪৪) এবং আইটি টেকনিশিয়ান আরিফের (০১৮১২-৭৬০৭৮৩) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
​লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দ জানান, ডলু ও হাতিয়ার খালের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পানিবন্দী মানুষের মাঝে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ইউনিয়নভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে বলেও জানান তিনি।
ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান সংসদ সদস্যের
​এদিকে নির্বাচনী এলাকার এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সর্বস্তরের জনগণের প্রতি জরুরি বার্তা দিয়েছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
​তিনি বলেন, “টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে আমাদের আসনের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কোনো ধরনের ঝুঁকি নেবেন না। অপ্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।”
​বিশেষ করে পাহাড়ের পাদদেশ, ঝুঁকিপূর্ণ বসতি, পাহাড়ি ছড়া, খাল ও নদীর তীরবর্তী এলাকায় অবস্থানকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার অনুরোধ জানিয়ে এমপি শাহজাহান চৌধুরী বলেন, “শিশু, বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দিন। যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন এবং গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকুন। পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা নিয়ে আমাদের সম্মিলিতভাবে এই কঠিন সময় অতিক্রম করতে হবে।”

নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বসতবাড়ি ও সড়ক ক্ষতিগ্রস্ত

আপডেট সময় :