ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৭০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তার প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। এ সময় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এঘটনা ঘটে।

বুধবার (২৪ এপ্রিল) শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের সারেংকান্দি গ্রামের ঘটনা।

পুলিশ জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে বিলাসপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারীর সঙ্গে স্থানীয় যুবলীগ নেতা আব্দুল জলিল মাদবরের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এ নিয়ে বেশ কয়েকবার দুপক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়েছে।

গত ২৭ মার্চ দু’পক্ষের সংঘর্ষে বোমার আঘাতে সজীব মুন্সী নামের গুরুতর আহত যুবক ঢাকার একটি হাসপাতালে মারা যায়। এ ঘটনার জেরে বুধবার সকালে আবারো দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।

এ সময় তারা ফসলি জমিতে নেমে একে অপরপকে লক্ষ্য করে হাতবোমা ছুড়তে থাকে। এই ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ

আপডেট সময় :