ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

শাহজাদপুরে পাথরবোঝাই ট্রাক থেকে মাদকসহ দুইজন গ্রেপ্তার

মোঃ শাহান আলী
  • আপডেট সময় : ২৭০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সিরাজগঞ্জের শাহজাদপুরে পাথরবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিদেশি মদ, বিয়ার ও ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকটি জব্দসহ চালক ও সহকারীকে আটক করা হয়। সোমবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মাওলানা সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজের সামনে তল্লাশির সময় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—ঢাকার সাভার থানার বনগ্রাম মহল্লার আবু জাফরের ছেলে ট্রাক চালক সাদ্দাম হোসেন এবং একই থানার দক্ষিণ দরিয়াপুর মহল্লার শামছুল আলমের ছেলে শরিফ আলম। পুলিশ জানায়, ট্রাকটি লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত এলাকা থেকে পাথর বোঝাই করে ঢাকার সাভারের উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ৪ বোতল বিদেশি মদ, ৪ ক্যান বিয়ার এবং ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী জাগো নিউজকে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহজাদপুরে পাথরবোঝাই ট্রাক থেকে মাদকসহ দুইজন গ্রেপ্তার

আপডেট সময় :