ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

শাহজাদপুরে হযরত মখদুম শাহ দৌলা দারুল খুলদ ফাজিল মাদ্রাসায় মেয়েদের জন্য নামাজ ঘরের উদ্বোধন

মোঃ শাহান আলী শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ৫০১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দরগাপাড়া এলাকায় অবস্থিত হযরত মখদুম শাহ দৌলা দারুল খুলদ ফাজিল মাদ্রাসায় ছাত্রীদের জন্য নির্মিত একটি আধুনিক নামাজ ঘর বৃহস্পতিবার (স্থানীয় সময়) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। নামাজ ঘরের উদ্বোধন করেন মাদ্রাসার দাতা সদস্য এবং আধুনিক শাহজাদপুরের রূপকার কামরুদ্দিন এহিয়া খান মজলিশের ছোট ভাই মেরাজ খান মজলিশ। উদ্বোধনের সময় মেরাজ খান মজলিশকে ফুল দিয়ে বরণ করেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে তিনি দ্বিতীয় তলার উপর অবস্থিত নবনির্মিত মহিলাদের নামাজ ঘরের ফিতা কেটে উদ্বোধন করেন।

এই নামাজ ঘরটি মেরাজ খান মজলিশ তাঁর ব্যক্তিগত অর্থায়নে নির্মাণ করে দেন, ছাত্রীদের নামাজের প্রতি আগ্রহ বাড়ানো ও ধর্মীয় পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম আরিফ, শাহজাদপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদিন, মখদুমিয়া জামে মসজিদের খতিব ইমাম আলী আকবর, মোতোয়াল্লি আব্দুল হাবিব তৌহিদ, মোঃ তরিকুল ইসলাম মাহমুদ, মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হাকিম খান, উপাধ্যক্ষ মোঃ মোজাফফর হোসেন, সহকারী অধ্যাপক মোঃ রিপন, সহকারী শিক্ষক মোঃ চঞ্চল মাহমুদসহ আরও অনেকে। মেরাজ খান মজলিশ বলেন, “এই মাদ্রাসার ছাত্রীদের নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। বিষয়টি জানার পর আমার আন্তরিক ইচ্ছা ছিল একটি নামাজ ঘর তৈরি করে দেওয়ার। আল্লাহর অশেষ রহমতে আজ সেটা বাস্তবায়ন হলো।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহজাদপুরে হযরত মখদুম শাহ দৌলা দারুল খুলদ ফাজিল মাদ্রাসায় মেয়েদের জন্য নামাজ ঘরের উদ্বোধন

আপডেট সময় :