ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

 শিবচরে হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর স্মৃতি বিজড়িত বাহাদুরপুর ময়দানে ৮০তম  বার্ষিক ওয়াজ মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 
  • আপডেট সময় : ৮৭০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
আগামীকাল বুধবার (১৯-০২-২০২৫) থেকে শুরু হচ্ছে মাদারীপুরের শিবচর উপজেলা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত, পাক ভারত উপমহাদেশের আধ্মাতিক রাহবার, মহান সমাজ সংস্কারক, মুজাহিদে আজম, শাইখুল ইসলাম, হযরত হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর স্মৃতি বিজোড়িত ঐতিহাসিক বাহাদুরপুর মাদরাসার তিন দিনব্যাপি ৮০ তম বার্ষিক ওয়াজ মাহফিল। হাজী শরীয়তুল্লাহর আস্তানা বাহাদুরপুর মাদরাসার, ৮০তম ওয়াজ মাহফিল বর্তমান পীর সাহেব  আব্দুল্লাহ মুহাম্মদ হাসান হুজুরের উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হবে। এরপর সারা দেশ থেকে আগত বিশিষ্ট বুযূর্গ এবং আলেমগন বয়ান করতে থাকবেন।
মাহফিলের ২য় দিন বাদ জোহর বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের উদ্যোগে জাতীয় ফরায়েজী সম্মেলন অনুষ্ঠিত হবে।  মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরাম ও পীর মাশায়েখবৃন্দ ওয়াজ নসীহত পেশ করবেন। আগামী ২১ ফেব্রুয়ারি শুক্রবার ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্থান বাহাদুরপুর ময়দানে অনুষ্ঠিত হবে দেশের অন্যতম বৃহত্তর জুমার জামাত। এখানে কয়েক লক্ষাধিক মুসল্লীরা জুমার নামাজে অংশগ্রহন করবেন। দুপুর দেড়টায় জুমার নামাজের ইমামতি করবেন হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর ৭ম পুরুষ হাফেজ মাওলানা আব্দুল্লাহ মো: হাসান, পীর সাহেব। মাহফিল উপলক্ষে সকল যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলকে সর্বাঙ্গীন সুন্দর ও সাফল্যময় করতে স্বেচ্ছাসেবকদের একটি বিশেষ দল দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশাল আয়তনের বিস্তৃতি ময়দানের বাশের খুটি ও ওয়াটার গ্রুফ কাপড়ের ছামিয়ানা ও ত্রিফল দিয়ে তৈরী করা হয়েছে দৃষ্টিনন্দন প্যান্ডেল। মাহফিলে আগত মুসল্লীদের স্বাস্থ্যসেবার জন্য প্রস্তুত রয়েছে ডাক্তারদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম। মাহফিল উপলক্ষে মুসল্লীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ গাড়ি চলাচল করবে। এছাড়া মাহফিল উপলক্ষে শিবচরসহ পুরো বাহাদুরপুর এলাকায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পুরো বাহাদুরপুর ময়দানে সিসি ক্যামেরা আওতায় আনা হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারী ফেব্রুয়ারী  শুক্রবার রাত এগারটায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বাহাদুরপুরের ৮০তম বার্ষিক ওয়াজ মাহফিল। আখেরী মোনাজাত পরিচালনা করবেন বাহাদুরপুর পীর আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ মো: হাসান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

 শিবচরে হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর স্মৃতি বিজড়িত বাহাদুরপুর ময়দানে ৮০তম  বার্ষিক ওয়াজ মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন

আপডেট সময় :