ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

শেখ তুহিনের গ্রেপ্তারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, শেখ তুহিনের সম্পদের উৎস অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্ত এবং তাকে গ্রেপ্তারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে শহরের প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে প্রেসক্লাব, গোপালগঞ্জের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের পথ রুদ্ধ করতে সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের জন্য হুমকিস্বরূপ। তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, শেখ তুহিনের নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে জনমনে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। এসব সম্পদের উৎস ও বৈধতা যাচাইয়ে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধের কোনো অপচেষ্টা সফল হবে না। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ রয়েছে। গণমাধ্যমকর্মীদের হয়রানি বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পরে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরমান খান জয়। এ সময় বক্তব্য দেন মো. জুবায়ের হোসেন, শৈলেন্দ্রনাথ মজুমদার, আরিফুল হক আরিফ, মামুনুর রশিদ জুয়েল, পলাশ শিকদার, আরিফুল রশিদ, মেহেদী হাসান ও বিশ্বজিৎ চন্দ্র সরকার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেখ তুহিনের গ্রেপ্তারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

আপডেট সময় :