সরকারের স্কুল ফিডিং কার্যক্রম বানচাল করতে ষড়যন্ত্রের অভিযোগে দিনাজপুরে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
সরকারের স্কুল ফিডিং কার্যক্রম বানচাল করতে দেশের কতিপয় কোম্পানি ও প্রতিষ্ঠান নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচার শুরু করেছে বলে অভিযোগ করেছেন দিনাজপুর জেলা বেকারি মালিক সমিতি। গতকাল শনিবার ২০২৬ বিকেলে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
এ সময় লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি সাইফুল্লাহ বলেন, সমিতির নিয়ন্ত্রনে দিনাজপুরে ৭৫টি বেকারি রয়েছে। বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিক্রমে পঞ্চগড়, গাইবান্ধা, ঢাকা, মুন্সিগঞ্জ, ঢাকা নবাবগঞ্জ, গাজীপুর, টঙ্গীসহ বিভিন্ন জেলায় স্কুল ফিডিং প্রোগ্রাম পেয়েছি। বর্তমানে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় ৭/৮ ঘণ্টার মধ্যেই এসব জেলায় স্কুল ফিডিংয়ের নিরাপদ খাদ্য বনরুটি পৌঁছে দেয়া হচ্ছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলে বনরুটি পৌছাতে ৪-৫ দিন সময় লাগছে বলে অপপ্রচার চালাচ্ছে। যা সম্পূর্ণ অসত্য ও ষড়যন্ত্রের ফসল। তারা বলার চেষ্টা করছে, ক্যান্সার আক্রান্ত পটাশিয়াম ব্রোমেট ক্যামিকেল ব্যবহার করা হচ্ছে। এ ধরনের কোন বিষাক্ত বস্তুর সাথে আমরা পরিচিত নই।
আমরা বিএসটিআই ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তির নির্দেশনায় পরীক্ষা করে এসব উৎপাদিত খাদ্যপন্য বনরুটি সরবরাহ করছি। সরকারি দুটি প্রতিষ্ঠান থেকে পরীক্ষিত। সরকার অনুমোদিত কোম্পানি ও দোকান হতে কাঁচামাল যেমন, ময়দা, চিনি, তেল, ডালডা কাঁচামাল হিসেবে ব্যবহার করছি। দিনাজপুরের বেকারীগুলো মানসম্মত খাদ্য উৎপাদন করা এবং সুনাম ছড়িয়ে পড়ায় বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই জেলার বেকারিগুলোকে বেছে নিয়েছে এবং স্কুল ফিডিং প্রোগ্রামে শিশুদেরকে খাদ্যপন্য সরবরাহের দায়িত্ব প্রদান করেছে। আমরা সরকারের নির্দেশনা মোতাবেক মানবদেহে ক্ষতিকর অনুপস্থিতিতে নিরাপদ খাদ্য উৎপাদন করে সরবরাহ করছি। দেশের কোমলমতি শিশুদের জন্য উৎপাদিত বন রুটি পরীক্ষা করার পরেই বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় এবং তা দ্রুত স্থানে পৌঁছে দেয়া হচ্ছে। আমরা এ ব্যাপারে সতর্ক রয়েছি।
মানবদেহে ক্ষতিকর নয়, এরপরও দিনাজপুরের উৎপাদিত এসব পণ্য ও পাউরুটির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে ও অপপ্রচার চালাচ্ছে সেই সব অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার জোড় দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সহ-সভাপতি আইয়ুব আলী শেখ, দেলোয়ার হোসেন তুহিন, সাধারন সম্পাদক শামীম শেখ, সদস্য প্রবীর কুমার সাহা, তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।



















