ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

সরিষাবাড়ীতে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত

গুলজার হোসেন, সরিষাবাড়ী (জামালপুর)
  • আপডেট সময় : ৬৩৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি”র ) সাবেক মহাসচিব ও সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমযবায় মন্ত্রী মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
আজ বুধবার (২০ আগষ্ট) সকালে বৃহত্তর ময়মনসিংহের লৌহ-মানন বিএনপির সাবেক সফল মহাসচিব মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানান, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টু, সাথে ছিলেন জামালপুর জেলা বিএনপির সফল সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
জামালপুর জেলার কৃতি সন্তান বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ও বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। পরবর্তীতে দেশরত্ন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি’র মহাসচিবের দায়িত্ব পালন করার পাশাপাশি সরকারের এলজিআরডি মন্ত্রী ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম।
তিনি ১৯৯৯ সালের এই দিনে ৬২ বছর বয়সে মারা যান।
মৃত্যুবার্ষিকীতে সরিষাবাড়ী বিএনপি ও এর অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠনসমূহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেন। কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শোক র‍্যালী, মরহুমের কবরে পুষ্পাঞ্জলি অর্পণ, মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ, স্মরণ সভা, কাঙ্গালী ভোজসহ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরিষাবাড়ীতে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় :