ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও প্রতিবাদ

বাসুদেব বিশ্বাস, বান্দরবান
  • আপডেট সময় : ২৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বান্দরবান প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকরা।
গতকাল শনিবার (৯ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সাংবাদিকরা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে হত্যার শিকার হয়, এই দায় রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়, যার মাধ্যমে সাংবাদিকদের উপর নির্যাতনের মাত্রা কতটা বেড়েছে তা বুঝা যায়।
এসময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার ও কঠোর বিচার দাবি করেন এবং নিহত সাংবাদিক তুহিনের পরিবারের ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে আহ্বান জানান।
মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,ভারপ্রাপ্ত সম্পাদক এন এ জাকিরসহ বান্দরবান প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও প্রতিবাদ

আপডেট সময় :