ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল দোপানিছড়া এলাকায় অখিভযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, ড্রোন ও সিগন্যাল জ্যামারসহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিজিবি সদরদপ্তর এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ গোপন তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া এলাকা সংলগ্ন গহিন জঙ্গলে একটি আস্তানায় বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক, (পিপিএম, পিএসসির) নেতৃত্বে বান্দরবানের রুমার সীমান্তবর্তী দোপানিছড়া এলাকার সীমান্ত সংলগ্ন পাহাড়ি গহিন জঙ্গলে বিশেষ অভিযান চালায়।

অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে দুইটি অটোমেটিক কারবাইন অ্যাসল্ট রাইফেল, একটি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, তিনটি এসবিবিএল, ২১ রাউন্ড তাজা গুলি, একটি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, একটি অত্যাধুনিক প্রযুক্তির সিগন্যাল জ্যামার, একটি অডিও/ভিডিও রেকর্ডার, একটি ভিডিও ক্যামেরা,

একটি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর গোয়েন্দা বোতাম ক্যামেরা, একটি শবু ডিভাইস হিডেন ভিডিও রেকর্ডার, একটি দুরবিন, দুইটি ওয়াকি-টকি, একটি ল্যাপটপ, দুইটি পাওয়ারফুল লাইট, একটি সোলার সিস্টেম, একটি আকাশ টিভি রিসিভার ও একটি আমব্রেলা, দুইটি স্মার্ট মোবাইল, দুইটি বাটন মোবাইল, দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র ইত্যাদি উদ্ধার করে।

একই স্থানে অবজারভেশন পোস্ট, পরিখা, অস্থায়ী অস্ত্রাগার, বিশ্রামাগার, কুক হাউজ ইত্যাদির সন্ধান পায় বিজিবি। যা ধ্বংস করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

আপডেট সময় :