ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

সুন্দরগঞ্জে খেয়াঘাটে অতিরিক্ত টোল বন্ধের দাবিতে মানববন্ধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া খেওয়াঘাটে ইজারাদার কর্তৃক নদী পারাপারের জন্য জোরপূর্বক অতিরিক্ত টোল নেওয়া বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার (১৯ মে) দুপুরে আড়াইটার দিকে কাপাশিয়া ইউনিয়নের স্থানীয় জনসাধারণের ব্যানারে কাপাশিয়া ঘাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার শিশুসহ শত শত নারী-পুরুষ মানুষ অংশ নেন।
এতে বক্তব্য রাখেন, ওই এলাকার লুৎফর রহমান, ফুল মিয়া, মজিরন বেগম, জাহানার বেগম, সালাম মিয়া, সহিদুল ইসলাম, রাজা মিয়া ও মাজেদুল ইসলামসহ ভুক্তভোগীরা।
বক্তারা বলেন, চরঞ্চলের ২০ হাজার মানুষ কাপাশিয়া ঘাট দিয়ে পারাপার হয়। চরঞ্চলের অসহায় মানুষদের কাছ থেকে চাপ প্রয়োগ করে বেশি করে ভারা নেওয়া হচ্ছে। যদি কেউ ভাড়া দিতে অপারগতা প্রকাশ করে তাহলে নদীর মাঝ চরে নৌকার যাত্রীদের নেমে দেওয়ার ও অভিযোগ করেন। তাই দ্রুত সময়ের মধ্যে ইজারাদার কে বাতিল করার পাশাপাশি খেওয়া ঘাটটির ভাড়া কমানোর দাবি করেন। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনেরও হুশিয়ার দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দরগঞ্জে খেয়াঘাটে অতিরিক্ত টোল বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় :