ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী আটক

আব্দুল নুর বাবুল, হবিগঞ্জ
  • আপডেট সময় : ১৪৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯), সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র‍্যাব জানায়, ২৪ আগস্ট রাত আনুমানিক ২২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন চা-বাগান সড়ক এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— শাহাবউদ্দিন (৩৫), পিতা মৃত আবু শামা, সুরুতা গ্রামের বাসিন্দা এবং মোসা মিয়া (৩৮), পিতা মৃত মিশু মিয়া, গোয়ালনগর গ্রামের বাসিন্দা।
র‍্যাব সূত্রে জানা যায়, আটক আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা মাধবপুর সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করতো। জিজ্ঞাসাবাদে তারা গাঁজা ও গাঁজার গুঁড়া বিক্রির উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় :