ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধের প্রভাব নেই বান্দরবানে

বাসুদেব বিশ্বাস,বান্দরবান :
  • আপডেট সময় : ৪৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘাতের ঘটনায় ‘সিএইচটি ব্লকেড’ নামে তিন পার্বত্য জেলা (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে ‘সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন’ নামে সংগঠন, তবে পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে অবরোধ চললেও বান্দরবানে এর তেমন প্রভাব পড়েনি।

অবরোধের ২য় দিনে রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বান্দরবান থেকে চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকাগামীসহ বিভিন্ন গন্তব্যে যান চলাচল স্বাভাবিক রয়েছে, বান্দরবান থেকে ছেড়ে গেছে দূরপাল্লার সব বাস।

এছাড়াও বান্দরবানের উপজেলা রুমা, রোয়াংছড়ি, থানচিসহ ৭উপজেলার সড়কেও যথা সময়ে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রী না থাকায় বান্দরবান থেকে রাঙামাটির উদ্দেশ্যে বান্দরবান থেকে কোন বাস ছেড়ে যায়নি বলে জানিয়েছেন বাস কর্তৃপক্ষ।

বান্দরবান পূর্বাণী চেয়ারকোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝন্টু জানান, অবরোধের প্রভাব বান্দরবানে নেই বললেই চলে। অবরোধের ১ম দিন থেকে থেকে বান্দরবান-চট্টগ্রাম-কক্সবাজার রুটের বাসগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে, বান্দরবানে কোন সমস্যা নেই।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো.রায়হান কাজেমী জানান, বান্দরবানে এখনো কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। অপ্রীতিকর যে কোনো ধরনের ঘটনা এড়াতে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী

বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধের প্রভাব নেই বান্দরবানে

আপডেট সময় :