ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৬ Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি

আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে: ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছদ্মবেশে গণতন্ত্রের কথা বলে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে।

এই আওয়ামী লীগ ১৯৭৫ সালে এদেশের মানুষের সঙ্গে প্রতারণা করে একদলীয় শাসন কায়েম করেছিল। আজকে আবার তারা ভিন্ন কায়দায় ছদ্মবেশে মুখে গণতন্ত্রের কথা বলে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে বলে মন্তব্য মির্জা ফখরুলের।

সোমবার (২৫ মার্চ) বিএনপি কার্যলয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যে আকাঙ্ক্ষা আর স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। সেই আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ। গণমানুষ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে ভোটের মাধ্যমে। শান্তিতে বসবাস করতে পারবে, কথা বলতে ও লিখতে পারবে স্বাধীনভাবে। সেই আশা-ভরসা নিয়ে সারাদেশের মানুষ যুদ্ধকে সমর্থন দিয়েছিল।

ফখরুল বলেন, সংবিধানে স্পষ্ট বলা আছে দেশের মালিক জনগণ। কিন্তু ৫২ বছর পর বাংলাদেশের মানুষ তার মালিকানা হারিয়ে ফেলেছে। ২০১৪ সালে নির্বাচনে কেউ অংশ নেয়নি, কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেই ব্যবস্থা করেছিল সরকার এমন অভিযোগ করে ২০১৮ সালে রাতে নির্বাচন করেছে বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

আর এবারে নাটকীয় মাধ্যমে নিজেরা ডামি প্রার্থী দিয়ে নিজেরাই ভোট করেছে। বিরোধীদল হিসেবে যারা দাবি করে তাদেরও আসন কর্তন করা হয়েছে। এ নির্বাচন কেউ গ্রহণ করেনি। দেশের জনগণ ভোট দেয়নি। এমনকি বিশ্ব এই নির্বাচন গ্রহণ করেনি।

মির্জা ফখরুল বলেন, একটি শাসকগোষ্ঠী দেশের মানুষের বুকের ওপরে চেপে ধরে বসে আছে। এদের কোনো নৈতিক অধিকার নেই, শাসনতন্ত্র ও সাংবিধানিক অধিকার নেই।

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ, সাধারণ সম্পাদক সাদেক খান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে: ফখরুল

আপডেট সময় :