ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

আওয়ামী লীগ নামে নতুন দল, ইসিতে আবেদন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৪৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিবন্ধন চেয়ে ইসি সচিবের কাছে করা আবেদনে উজ্জ্বল রায় উল্লেখ করেন, দলটির কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে গত ২৪ মার্চ, এই কমিটির মেয়াদ শেষ আগামী ২০ এপ্রিল। দলের প্রতীক হিসেবে উজ্জ্বল নৌকা বা ইলিশ দাবি করেছেন

আওয়ামী লীগ নামে নতুন একটি দল গঠন হয়েছে। দলটি নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন চেয়ে ইতিমধ্যে আবেদনও করেছে। নতুন এ দলের প্রধান উজ্জ্বল রায়, যিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তার বাবার নাম নরেশ চন্দ্র রায়, মা পারুল রায়। নিবন্ধন চেয়ে ইসি সচিবের কাছে করা আবেদনে উজ্জ্বল রায় উল্লেখ করেন, দলটির কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে গত ২৪ মার্চ, এই কমিটির মেয়াদ শেষ আগামী ২০ এপ্রিল।
দলের প্রতীক হিসেবে উজ্জ্বল নৌকা বা ইলিশ দাবি করেছেন। আবেদনে নিজেকে সভাপতি হিসেবে উল্লেখ করেছেন। দলের প্রধান কার্যালয়ের ঠিকানা বঙ্গবন্ধু এভিনিউ। তবে এতে কোনো সড়ক ও বাড়ির নম্বর উল্লেখ নেই। উজ্জ্বল রায় বলেন, ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে আমি ভোট করতে চাই। সাম্প্রদায়িক সম্মেলনের সভাপতি হিসেবে আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছি। তিনি যদি দেখা করতেন তাহলে এলাকার সমস্যাগুলোর সমাধান হতো। আর এখন তো তিনিই নেই। তাই আবেদন করেছি। আবেদনে তিনি নিবন্ধনের শর্ত পূরণের অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমানকে (ফিজার) সপ্তম সংসদ নির্বাচনে নির্বাচিত হিসেবে উল্লেখ করেছেন। এ বিষয়ে উজ্জ্বল রায় বলেন, এটা যে কি করে হলো বুঝতে পারছি না। তিনি তো নেই। আগে ছিলেন তাই উল্লেখ করেছি। নির্বাচন কমিশন নতুন দলগুলোকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়েছে। আগামী ২০ এপ্রিল আবেদন করার শেষ সময়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আওয়ামী লীগ নামে নতুন দল, ইসিতে আবেদন

আপডেট সময় :