আদমদীঘিতে বিভিন্ন মামলায় ৭ জন গ্রেফতার
- আপডেট সময় : ৪১ বার পড়া হয়েছে
আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও আদালতের ওয়ারেন্টমুলে ৭জনকে গ্রেফতার করেছে। গত শনিবার দিবাগত রাতে পুলিশ বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এদের গ্রেফতার ও রিপন চন্দ্র, আসাদুল ইসলাম, ও শাহিনের নিকট থেকে ৫০০ মিলি কেরো কোম্পানীর মদ উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো, নিয়মিত মামলায় মদসহ নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের নিখিল চন্দ্রের ছেলে রিপন চন্দ্র, একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম ও শাহিন ইসলাম। আদালতের ওয়ারেন্টমুলে গ্রেফতারকৃতরা হলো, জিআর মামলায় সান্তাহার স্টেশন কলোনীর চান্দু প্রামানিকের ছেলে আব্দুর রহমান, ইয়ার্ড কলোনীর বোরহান হোসেনের ছেলে সম্রাট, নতুন বাজারের আফছার আলীর ছেলে আরিফুল ইসলাম ও সিআর মামলায় চাঁপাপুর ইউপির সিংগাহার গ্রামের আফছার আলীর ছেলে গোলাম রব্বানী। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের গতকাল রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।



















