ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

আমরা ডুবে মরতে চাইনা, টেকসই বেড়িবাঁধ চাই 

পাইকগাছা প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাইকগাছার দেলুটিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

আমরা বার-বার নদী ভাঙনে ডুবে মরতে চাইনা, স্বাভাবিক জীবনযাপন করতে চাই, ভালোভাবে বাঁচতে চাই  কারা ক্ষমতায় থাকবেন জানিনা, ত্রান নয় টেকসই বেঁড়িবাঁধ নির্মান করে আমাদের বাঁচান, সোমবার বিকালে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ সরকারের কাছে এমন জোরালো দাবি করেছেন।

টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে সোমবার এলাকাবাসী কালিনগর ভদ্রা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন কর্মসূচিতে এলাকার শত শত নারী পুরুষ অংশ গ্রহণ করে।

কর্মসূচিতে বক্তারা, টেকসই বেঁড়িবাঁধ নির্মানের দাবি করে বলেন, প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে দ্বীপবেষ্টিত দেলুটিতে ঝুঁকিপূর্ন বেঁড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে । এবছরও ঘুর্নিঝড় রেমালের তান্ডবে ২২ নং পোল্ডারে নদী ভাঙনে ১৩ গ্রাম প্লাবিত হয়ে প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।

এতে ফসিল- বসতি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। ঘর-বাড়ি, সম্পদ, রাস্তাঘাট, গাছপালা, কৃষি ব্যবস্থা ধ্বংস হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভুক্তভোগীরা ক্ষোভের সাথে আরোও বলেন, দুর্যোগকালে সরকারি, বেসরকারি, উন্নয়ন সংস্থা,বিভিন্ন সংগঠন পর্যাপ্ত ত্রান সামগ্রী বিতরণ করলেও এ পর্যন্ত স্থায়ী টেকসই বেঁড়িবাঁধ নির্মানের কোন উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় ইউপি সদস্য পলাশ কান্তি রায়ের সভাপতিত্বে টেলি ফিল্ম নির্মাতা জাকির হোসেনের সঞ্চালনায় কর্মসূচি’তে বক্তব্য রাখেন স্থানীয় প্যানেল চেয়ারম্যান সুকুমার কবিরাজ, প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায়, সুব্রত কুসার সানা, শিক্ষক মানবেন্দ্র ঘোষ,ইউপি সদস্য বদিয়ার রহমান, মহিলা ইউপি সদস্য মেরী রানী সরদার,সাবেক মহিলা সদস্য চঞ্চল রানী রায়,অখিল হালদার,তুষার কান্তি,টেলি ফিল্ম নির্মাতা সংস্থার অমিত রুদ্র,সাইমা নাছরিনসহ অনেকে।

এদিকে সম্প্রতি রেমালে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও টেকসই বেঁড়িবাঁধ নির্মানের দাবিতে পানি সম্পদ মন্ত্রনালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমরা ডুবে মরতে চাইনা, টেকসই বেড়িবাঁধ চাই 

আপডেট সময় :