ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ

ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন প্লাজা দেশজুড়ে ৭ শতাধিক আউটলেটে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচী আয়োজন করেছে। একইসাথে গ্রাহকদের জন্য সার্বক্ষণিক ফ্রি চিকিৎসাসেবার বিশেষ হটলাইন (০৯৬০৬-৯৯০০২৯) চালু করা হয়েছে। গতকাল বুধবার (২৪ জুন, ২০২৬) এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। মিরপুর মাজার রোড ওয়ালটন প্লাজায় এই ক্যাম্পের উদ্বোধন করেন ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম। তিনি জানান, ‘হ্যাপিনেস অ্যান্ড হেলথ কেয়ার প্রজেক্ট’-এর অংশ হিসেবে এই হটলাইন চালু করা হয়েছে, যেখানে গ্রাহকরা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ নিতে পারবেন। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে পরামর্শ, ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করেন। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রক্তদান কর্মসূচীও অনুষ্ঠিত হয়। এস এম মাহবুবুল আলম বলেন, “এটি ক্রেতাদের প্রতি আমাদের দায়িত্বশীলতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। ‘কিস্তি ক্রেতা সুরক্ষা পলিসি’সহ বিভিন্ন গ্রাহকবান্ধব প্রোগ্রামের আওতায় সারা বছরই ক্রেতাদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।” ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান জানান, তাদের ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’ বিশ্বে একমাত্র উদ্যোগ, যার মাধ্যমে কিস্তি চলমান থাকা অবস্থায় গ্রাহক বা তার পরিবারের সদস্যের মৃত্যু হলে আর্থিক সহায়তা ও বকেয়া কিস্তি মওকুফ করা হয়। ইতোমধ্যে দেড় সহস্রাধিক পরিবারকে ৩ কোটি টাকার বেশি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু

আপডেট সময় :