ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

ওয়াসা খসড়ায় অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অষ্টম সভায় এ খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মহানগরবাসীর নিরাপদ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার যথাযথ পরিচালন ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে ওয়াসা (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ওয়াসার কার্যক্রম ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬’ এবং এ আইনের আওতায় প্রণীত বিভিন্ন বিধিমালায় পরিচালিত হয়ে থাকে।

বর্তমান প্রেক্ষাপটে ওয়াসার অধিক্ষেত্রে সঠিকভাবে নাগরিক সেবা নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার লক্ষ্যে জনস্বার্থে আইনে কতিপয় সংশোধন আনয়ন প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ -এর খসড়া প্রণয়ন করা হয়।

প্রস্তাবিত সংশোধিত অধ্যাদেশে তিনটি ধারা এবং একটি উপ-ধারা সন্নিবেশ করা হয়েছে। অত্যাবশ্যক বিবেচনায় জনস্বার্থে সরকার যেকোনো ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ ও নিয়োগ করতে পারবে (ধারা ২৮ক)।

অত্যাবশ্যক বিবেচনায় জনস্বার্থে সরকার যেকোনো ওয়াসার কর্মকর্তা-কর্মচারীকে অপসারণ ও নিয়োগ করতে পারবে (ধারা ৩০ক)। অত্যাবশ্যক বিবেচনায় জনস্বার্থে সরকার যেকোনো ওয়াসা বোর্ড বাতিল করতে পারবে (ধারা-৪২ক)।

উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অধ্যাদেশ আইন ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওয়াসা খসড়ায় অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

আপডেট সময় :