ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

 কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ষষ্ঠ দিনের মতো সরকারি চাকরির সব গ্রেডে ও সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বৈষম্যমূলক কোটা নিরসনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় এ অবরোধ কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। শিক্ষার্থীরা বিকেল ৩টায় প্রস্তুতি নিয়ে বের হয়। কিন্তু বের হতেই পুলিশি বাধার মুখে।

এসময় পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে আনসার ক্যাম্পের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে আহত হন তিন সাংবাদিকসহ অন্তত ২০ শিক্ষার্থী। পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। প্রায় ৩ ঘণ্টা উত্তেজনাকর পরিস্থিতি থাকার পর বেশ কয়েকটি মিছিল নিয়ে সন্ধ্যা ৬টার আগমুহূর্তে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

সন্ধ্যা ৭টা নাগাদও মহাসড়কে অবস্থান করছে আন্দোলনকারীরা। অন্যান্য দিন তুলনামূলক কম আন্দোলনকারী মহাসড়কে অবস্থান নিলেও এদিন পূর্বের চেয়ে কয়েকগুণ বেশি শিক্ষার্থী রাস্তায় নামে। শিক্ষার্থীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেয়।

মহাসড়কে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। আন্দোলনের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকায় আকস্মিক যানজট সৃষ্টি হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র আবু সুফিয়ান বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম। পুলিশ আমাদের ওপর হামলা চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

 কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

আপডেট সময় :