ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

ক্যান্টন মেলায় কৃষিড্রোনের বিশেষ জোন

ফয়সল আবদুল্লাহ
  • আপডেট সময় : ২৪৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের কুয়াংচৌতে চলছে বিশ্বের অন্যতম বড় বাণিজ্য মেলা ক্যান্টন ফেয়ার। এবারের মেলায় প্রথমবারের মতো তৈরি করা হয়েছে কৃষি ড্রোনের আলাদা প্রদর্শনী অঞ্চল। সেখানে চীনের আধুনিক স্মার্ট কৃষি ড্রোন ঘিরে দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড়। অনেক প্রতিষ্ঠান নিয়ে এসেছে নতুন মডেলের ড্রোন। ইউরোপ ও পশ্চিমের নানা দেশ থেকে অর্ডারও পাচ্ছেন তারা। বিস্তারিত জানবো প্রতিবেদনে।

কুয়াংচৌতে চলছে ১৩৯তম চীন আমদানি ও রপ্তানি মেলার তৃতীয় ধাপ। ক্যান্টন মেলা নামে পরিচিত এ আয়োজনে কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী এলাকায় প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে কৃষি ড্রোনের বিশেষ জোন।

নতুন প্রদর্শনী এলাকাটি দ্রুতই দর্শক ও আন্তর্জাতিক ক্রেতাদের মনোযোগ কেড়েছে। বিভিন্ন কোম্পানি তাদের সর্বাধুনিক কৃষি ড্রোন প্রদর্শন করছে এবং অনেক ক্রেতা সরাসরি মেলাতেই অর্ডার দিচ্ছেন।

একটি ড্রোন কোম্পানি মাত্র কয়েক ঘণ্টাতেই কানাডা, নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডের ক্রেতাদের কাছ থেকে তিনটি অর্ডার পেয়েছে।

মেলায় প্রদর্শক শান চাওছুন বলেন, এবারই প্রথম আমরা ক্যান্টন ফেয়ারে অংশ নিয়েছি। ইতোমধ্যে চারটি দেশের ক্রেতাদের সঙ্গে প্রায় ১০০ ইউনিট ড্রোনের অর্ডার চূড়ান্ত হয়েছে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে চীনের ড্রোন ও রোবট বিশ্ববাজারে আরও ছড়িয়ে যাবে।

চীনের কৃষি ড্রোন শিল্প এখন কেবল যন্ত্র বিক্রির মধ্যে সীমাবদ্ধ নেই। প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে পূর্ণাঙ্গ সামগ্রিক সমাধানভিত্তিক সেবার দিকে এগোচ্ছে। এতে একাধিক ড্রোনের যৌথ পরিচালনা, তথ্য বিশ্লেষণ, পরিচালনা ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণসহ একটি সমন্বিত সেবা প্লাটফর্ম তৈরি করা হচ্ছে।

১৯৫৭ সালে যাত্রা শুরু করা ক্যান্টন মেলা বসন্ত ও শরৎ—এই দুই মৌসুমে নিয়মিত অনুষ্ঠিত হয় এবং এটি চীনের বৈদেশিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত।

এবারের মেলায় রেকর্ডসংখ্যক অংশগ্রহণ দেখা গেছে। প্রায় ৩২ হাজারের বেশি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে, যার মধ্যে প্রায় ৩ হাজার ৯০০টি প্রতিষ্ঠান প্রথমবারের মতো অংশ নিয়েছে।

তথ্যসূত্র: সিএমজি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্যান্টন মেলায় কৃষিড্রোনের বিশেষ জোন

আপডেট সময় :