ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

গফরগাঁওয়ে টিকেটসহ কালোবাজারি আটক

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের আটটি আসনযুক্ত টিকিট সহ হৃদয়(২৫) নামে এক টিকিট কালোবাজারিকে আটক করা হয়েছে। সে ষোলহাসিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
জানা যায়, আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতির পূর্বে হৃদয় নামে ঐ কালোবাজারি কাউন্টারের সামনে প্রকাশ্যে টিকিট বিক্রির চেষ্টা করে। খবর পেয়ে গফরগাঁও জিআরপি ফাঁড়ি পুলিশ ও রেলওয়ের নিজস্ব নিরাপত্তা রক্ষী(আরএলবি) হৃদয়কে আটক করে দেহ তল্লাশি চালিয়ে হাওড় এক্সপ্রেস ট্রেনের আটটি আসনযুক্ত দুইটি টিকিট উদ্ধার করে।
গফরগাঁওয়ে রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন বলেন, এই ছেলে কাউন্টারের সামনে প্রকাশ্যে টিকিট বিক্রির চেষ্টা করছিল।
গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, আটক টিকিট কালোবাজারিকে ময়মনসিংহ জিআরপি থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গফরগাঁওয়ে টিকেটসহ কালোবাজারি আটক

আপডেট সময় :