গাইবান্ধা রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় সদস্য মনোনীত
- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ম্যানেজিং কমিটির সদস্য মনোনীত হয়েছেন গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।
গত ২০ জুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সহকারী সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ম্যানেজিং কমিটিতে তাকে সদস্য হিসাবে সরকার মনোনয়ন প্রদান করেছে।
জনগুরুত্বপূর্ণ ও মানবতার সেবায় জনআস্থাশীল একটি মহতি প্রতিষ্ঠানে মফস্বল থেকে সরকার সদস্য মনোনীত করায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। গাইবান্ধা জেলা বিএনপির একজন একনিষ্ঠ নেতা হিসেবে বিগত সরকারের শাসনামলে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক জেল-জুলুমসহ নানাবিধ জটিলতার মধ্যেও বিএনপির সাংগঠনিক কর্মতৎপরতা অব্যাহত রেখে ছিলেন। তার স্বীকৃতি স্বরূপ সরকারের মূল্যায়ণে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের উৎসাহ বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
ভাইকে গাইবান্ধা সদর উপজেলা যুবদলের পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা।




















