ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

ঘাটাইলে যুবদলের নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় যুবদলের নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১০ জুন) বিকেল ৫টায় ঘাটাইল দক্ষিণ পাড়া কড়ইতলা থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয়-৭১ চত্বরে এসে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন বুলবুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম সৌরভ, পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মিয়া সহ উপজেলা যুবদল পৌর যুবদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন এবং দলীয় কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আনন্দ র‌্যালিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘাটাইলে যুবদলের নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি

আপডেট সময় :