ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ সবজির বাজার

মোঃ সামিরুল ইসলাম, গোমস্তাপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ৬৪২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমজনতার নাগালের বাইরে সবজি

সপ্তাহের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে সোমবার (১৪ অক্টোবর) বাজারে দিগুণ বেড়েছে প্রতিটি সবজির দাম। বর্ষায় ক্ষেতে সবজি নষ্ট হওয়ায় বাজারে সবজির আমদানি কম, যার কারণে দাম বৃদ্ধি বলছে ব্যবসায়ীরা। এদিক হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ।

সরেজমিনে গিয়ে জানা যায়,এক সপ্তাহ আগে যে পটোলের দাম ছিল ৩০ টাকা কেজি, বর্তমান তা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, ৫০ টাকার শস ৮০ টাকা, ৪০ টাকার কচু ৬০ টাকা, ৫০ টাকার ঢেঁড়স ৭০ টাকা, ৭০ টাকার করলা ১০০ টাকা,৬০ টাকার ফুলকপি ১০০ টাকা, ৪০ টাকার লাউ ৬০ টাকা, ৬০ টাকার কাঁকরোল ৯০ টাকা, ৪০ টাকার মুলাই ৬০ টাকা, ১০ টাকার লালশাকের আঁটি ১৫ টাকা, ৫০ টাকার বেগুন ১০০ টাকা, ২৫০ টাকার কেজি দরের কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা, অপরদিকে পিয়াজ রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতিটি সবজির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

রহনপুর সোমবার হাট-বাজারে সবজি কিনতে আসা মুনিরুল ইসলাম বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। বর্তমানে তেমন কোনো ইনকাম নাই। বাজারে এলে মাথা ঘুরে যাচ্ছে সব সবজির দাম শুনে। প্রতিটি সবজির দাম অনেক বেড়েছে। এভাবে দাম বাড়লে আমরা চলব কী করে?

দিনমজুর আনোয়ার হোসেন বলেন, বর্তমানে তেমন কোনো কাজকাম পাচ্ছি না। কিন্তু পেট তো আর থেমে থাকবে না। বাজারে তরকারি কিনতে এসে হিসাব মিলছে না। প্রতিটি সবজির দাম ৬০ থেকে ৮০ টাকা। সংসার চলানোই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।

রহনপুর সোমবারে হাট-বাজারের সবজি ব্যবসায়ী শাহিন আলী বাবু বলেন, তরকারির বাজারে আগুন লেগেছে। বাজারে কোনো সবজিই ঠিকমতো আমদানি হচ্ছে না। মোকামেও আমদানি কম এবং দামও অনেক বেশি। বর্ষায় কৃষকের সব ফসল নষ্ট হয়ে গেছে; যার কারণে দাম বৃদ্ধি পেয়েছে।

এদিকে সচেতন মহলের দাবি প্রশাসনের বাজার তদারকির মাধ্যমে প্রতিটি কাঁচা সবজির দাম স্বাভাবিক রাখার জন্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ সবজির বাজার

আপডেট সময় :