ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না’ Logo বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা Logo চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী Logo বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo ভূরুঙ্গামারীতে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার দাবি Logo গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি Logo বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে ঈশ্বরদীতে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo ইসলামপুরে জেসমিন প্রকল্পের সচেতনতামূলক সভা

জুলাই সনদ প্রকাশ নিয়ে শঙ্কিত আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ২৫০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘জুলাই সনদ’ প্রকাশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। গতকাল রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সপ্তম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এমন শঙ্কা প্রকাশ করেন।
এ সময় অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমরা আশা করেছিলাম আবু সাঈদের শাহাদাৎবার্ষিকীতে সবাই মিলে ‘জুলাই সনদে’ স্বাক্ষর করবো। আদৌ সেটা হবে কি না, সে বিষয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বাস্তবে সেটা কতটা সম্ভব হবে, তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর। আমরা খানিকটা শঙ্কিত। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয়। ভবিষ্যতে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে কেউ যাতে সাংবিধানিক সংস্কার করতে না পারে, তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জুলাই মাসের মধ্যে অবশ্যই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে।
দেশের স্বার্থে সংস্কারের আলোচনায় অগ্রগতি প্রয়োজন বলে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, আমরা কেউই চাই না আগের অবস্থায় ফিরে যেতে। তাই দেশের স্বার্থে আপনারা বিষয়টি বিবেচনা করুন। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, যে অঙ্গীকার নিয়ে আমরা গত জুলাইয়ে ছিলাম, তার কতটা অর্জিত হয়েছে? আমরা কি শুধুই দলের ও নিজের স্বার্থ চাইবো? নাকি দেশের স্বার্থও কিছু দেখবো?
উল্লেখ্য, আজকের আলোচনার মধ্যে আছে, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্ট, উচ্চ কক্ষের নির্বাচনপ্রক্রিয়া ও উচ্চ কক্ষের দায়িত্ব ও ভূমিকা। আগের এই বিষয়ে ঐকমত্য না হওয়ায় নতুন কোনো বিষয় আজকের আলোচনায় যুক্ত হবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুলাই সনদ প্রকাশ নিয়ে শঙ্কিত আলী রীয়াজ

আপডেট সময় :