ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

তিতাসে রাজমিস্ত্রীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় : ২০৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার তিতাস উপজেলায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. মোস্তফা মিয়া (৫৫) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।
আজ রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০ টায় তিতাস উপজেলা সাতানি ইউনিয়নের রায়পুর গ্রামের প্রবাসী দ্বীন ইসলামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত মোস্তফা মিয়া রংপুর মাহিগঞ্জ থানার বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, নিহত মো.মোস্তফা মিয়া (৫৫) তিতাসে থেকে বিল্ডিং কন্ট্রাক নিয়ে রাজমিস্ত্রীর কাজ করতেন।তার সঙ্গে আরো দুইজন নকশা শ্রমিক ছিলেন। তাদের বাড়ি চাপাইনবয়াবগঞ্জ বলে জানা গেছে। নিহত মোস্তাফা মিয়া তার সঙ্গে দুই শ্রমিক নিয়ে কাজ করতেন। তার মৃত্যুর পর ওই দুই শ্রমিককে পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা, সঙ্গে থাকা দুই শ্রমিক যেহেতু পালিয়ে গেছে, তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।তিতাস থানার ওসি মোঃ শহিদ উল্যাহ বলেন,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখি রাজমিস্ত্রি মোস্তফার হাত-পা ও মুখ বাঁধা এবং কম্বল দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। তার সঙ্গে আরো দুইজন শ্রমিক ছিল, তারা এখন নাই। ধারণা করা হচ্ছে, তারাই মোস্তফাকে হত্যা করে পালিয়ে গেছেন।নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তিতাসে রাজমিস্ত্রীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার

আপডেট সময় :