ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

দিরাইয়ে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ১০

​দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের দিরাই থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে হত্যা ও নিয়মিত মামলার এজাহারনামীয় ২ জন এবং পরোয়ানাভুক্ত ৮ জনসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করেছে। সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরীর নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার গ্রেফতারকৃত আসামিরা হলেন,দিরাই থানার একটি হত্যা মামলার (মামলা নং-১২, তারিখ: ১৭ মে, ২০২৬) এজাহারনামীয় আসামি আলীনগর গ্রামের মৃত রিজিক আলীর ছেলে তুহিন আলী ওরফে তুহিন মিয়া (৩০) এবং অন্য একটি নিয়মিত মামলার (মামলা নং-১, তারিখ: ০১ মে, ২০২৬) এজাহারনামীয় আসামি নোয়াগাঁও গ্রামের মৃত গিরেন্দ্র তালুকদারের ছেলে বিজয় তালুকদার (৪০)। এসআই মোঃ আব্দুল্লাহ ও এসআই মোঃ আসাদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
​এসআই শাহ আলম, এএসআই মোঃ আব্দুল মোতালিব, এএসআই প্রদীপ চন্দ্র বর্মন, এএসআই দিবাস চন্দ্র দাস, এএসআই মোঃ টিপু সুলতান, এএসআই সুমন চন্দ্র মোদক, এএসআই কাজী মমিন হোসেন ইমন এবং এএসআই দীপক দাস দিপুর সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আরও ৮ আসামিকে গ্রেফতার করে। তারা হলেন:
​শরীফপুর গ্রামের,কবির মিয়া (৫৫)তার ছেলে ইকবাল হোসেন (২৫) এবং মোকছন্দর আলীর ছেলে সোহাগ মিয়া (৩০)। (নন জিআর মামলা নং-৬৯/২৫)।
​আকিলনগর (হাতিয়া) গ্রামের: মৃত মতলিব উল্লার ছেলে ময়না মিয়া (২৫)। (জিআর মামলা নং-১১/২৫)।
​কাজাউড়া গ্রামের: মৃত আফতাব উদ্দিন তালুকদারের ছেলে বজলুর রহমান (৫০)। (নন জিআর মামলা নং-৭১/২৫)।
​দূর্গাপুর গ্রামের: মৃত কিংকর দাসের ছেলে কৃপেন্দ্র দাস (৫২), মৃত দোল গোবিন্দ দাসের ছেলে অখিল দাস (৫৮) এবং অখিল দাসের ছেলে অভিনয় দাস (২৫)। (নন জিআর মামলা নং-১৪/২৫)।
​দিরাই থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা ও আদালতের পরোয়ানা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ তাদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিরাইয়ে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ১০

আপডেট সময় :